“রংপুর-সৈয়দপুর মহাসড়কে অনিয়ম, সেনা টহলে ধরা পড়ল ৫ কেজি পাথরের ঘাটতি”
কবির হোসেন,রংপুর জেলা প্ররতিনিধি।
রংপুর-সৈয়দপুর মহাসড়কের ১৭ কিলোমিটার সংস্কারকাজে বড় ধরনের অনিয়ম ধরা পড়েছে। প্রতিটি স্কয়ার মিটারে ২৩ কেজি পাথর ব্যবহারের শর্ত থাকলেও দেওয়া হয়েছে মাত্র ১৮ কেজি—অর্থাৎ ৫ কেজি করে কম।
গতকাল (২৩ জুলাই) বিকেলে রংপুর সেনানিবাসের ৬৬ ডিভিশনের আওতাধীন ৭২ পদাতিক ব্রিগেডের ৩৪ বেঙ্গল রেজিমেন্ট পরিচালিত একটি টহল দল সিটি মোড়ে কাজ পরিদর্শনে গিয়ে এই অনিয়মের প্রমাণ পায়। টহল দলটির নেতৃত্বে ছিলেন লেফট্যানেন্ট নাজমুল।
সড়ক ও জনপথ বিভাগের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে ২৬ কোটি ৮৯ লাখ টাকা বরাদ্দে ডন এন্টারপ্রাইজ ১৭ কিমি সড়ক সংস্কারের কাজ পেয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, তারা ১০ কিমি কাজ শেষ করেছে।
প্রজেক্ট ম্যানেজার শাহিনুর রহমান বলেন, “৮০০ মিটারে ৫ কেজি পাথর কম হয়েছে, তা রিপেয়ার করে দেওয়া হবে।” তবে নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান অনিয়ম স্বীকার করলেও বলেন, “দীর্ঘ রাস্তায় কমবেশি হতে পারে।”
সড়ক উন্নয়নে এমন গাফিলতিতে প্রশ্ন উঠেছে প্রকল্প তদারকি ও দায়বদ্ধতা নিয়ে।
Leave a Reply