1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

কমলগঞ্জে অধ্যক্ষ কোরেশ খানের মৃত্যুবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মজীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত”

  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৫৩ জন দেখেছেন

“কমলগঞ্জে অধ্যক্ষ কোরেশ খানের মৃত্যুবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মজীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত”
“রিপন কান্তি ধর জেলা প্রতিনিধি মৌলভীবাজার।”

মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যের এক সময়ের জনপ্রিয় অধ্যাপক ও রাজনগর ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব মোঃ কোরেশ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) কমলগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে অধ্যক্ষ কোরেশ খান ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানের অধ্যাপক আব্দুল মোমিত চৌধুরীর সভাপতিত্বে অধ্যক্ষ আলহাজ্ব মোঃ কোরেশ খানের বর্ণাঢ্য জীবনবৃত্তান্ত ও কর্মময় জীবনের উপর প্রবন্ধ পাঠ করেন অডিট এন্ড একাউন্টস অফিসার সৈয়দ মোহাম্মদ আব্দুল হাকীম তাহমী। গেস্ট অব অনার ছিলেন ইউনিসেফের সাবেক কনসালটেন্ট কবি ও গবেষক প্রফেসর ড. শোয়াইব জিব্রান এবং উত্তরা সরকারী কলেজের প্রফেসর ড. সুলতানা জেসমিন। প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ কোরেশ খানের সহকর্মী অধ্যাপক মোহাম্মদ রফিকুর রহমান।

মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা পান্নার সঞ্চালনায় লেখক ও গবেষক আহমেদ সিরাজ, কবি শিব প্রসন্ন ভট্টাচার্য, কবি পুলক কান্তি ধর, এডভোকেট আব্দুল আহাদ, অধ্যাপক হিরণময় দেব, উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা মোঃ মকদ্দছ আলী, ব্যাংকার সালাহউদ্দিন
আহমেদ, বিআরডিবির চেয়ারম্যান সরওয়ার শোকরানা (নান্না), বৃটেন থেকে প্রকাশিত স্বচিন্তা লিটলম্যাগের বহির্বিশ্বের দায়িত্বে থাকা সহকারী সম্পাদক মোশাররফ শায়েক, স্কাউট লিডার প্রধান শিক্ষক মোহাম্মদ মোশাহিদ আলী, অধ্যক্ষ মোঃ মাসুক মিয়া, অধ্যক্ষ নুরুল ইসলাম, সমাজসেবক ও সাবেক পৌর মেয়র হাসিন আফরোজ চৌধুরী, শান্তকুল হাই স্কুলের সহকারী শিক্ষক হেলাল উদ্দিন, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাসেল হাসান বখত, অধ্যাপক মোহাম্মদ সেলিম চৌধুরী, প্রধান শিক্ষক শংকর দেবনাথ, ইকবাল পারবেজ চৌধুরী (শাহীন), বিএনপির নেতা সাইফুল ইসলাম (বিপ্লব) প্রমুখ গুরুত্বপূর্ণ আলোচনা ও স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে তাঁর সাহিত্য প্রতিভা এবং সামাজিক কর্মকান্ড সম্পর্কেও আলোকপাত করেন। এখন এই সমাজে তাঁর মত মেধাবী ও প্রজ্ঞাবান শিক্ষকের খুবই অভাব রয়েছে বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।

কমলগঞ্জ উপজেলা জামে মসজিদের খতিবের পরিচালনায় মরহুম অধ্যক্ষ কোরেশ খানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে অধ্যক্ষ কোরেশ খান ফাউন্ডেশনের সভাপতি ও মরহুমের সুযোগ্য সন্তান জিলান খান (কাফকা) উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির