“রংপুরে রাস্তা সংস্কার না করায়, রাস্তায় ধান গাছ রোপন এবং সিটি কর্পোরেশনের জানাজা”
কবির হোসেন,রংপুর।
রংপুর শহরের গুরত্বপূর্ণ সড়ক সাতমাথা থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ভাঙ্গা ভরা এই সড়কে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ পথচারী, যানবাহনচালকসহ হাজারো মানুষ। সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এই অবস্থার প্রতিবাদে ব্যতিক্রমধর্মী কর্মসূচি হাতে নিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
২০ জুলাই তারা রংপুর সিটি কর্পোরেশন প্রতীকীভাবে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা আয়োজন করেন। এই কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন,
> “এই সড়ক দ্রুত মেরামত না করা হলে আমরা আন্দোলনের ডাক দিব। দাবি আদায় না হওয়া পর্যন্ত থামব না।”
এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এবং শহরজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
এরপরও সমস্যার কোনো সমাধান না হওয়ায় আজ ২৫ জুলাই ফের আরেকটি ব্যতিক্রমী প্রতীকী প্রতিবাদে অংশ নেয় ।
তারা বেহাল রাস্তাটির উপর ধান গাছ রোপণ করেন। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ প্রজন্মের সদস্যরা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন,
> “এই রাস্তায় এখন ফসল চাষ ছাড়া আর কিছু সম্ভব না। সিটি করপোরেশনের কর্তব্যে ঘাটতির কারণে এই শহরের নাগরিকেরা রাস্তার পরিবর্তে ধানখেত পাচ্ছে। তাই আমরাও প্রতীকীভাবে তা রোপণ করেছি।”
স্থানীয়রা আরও জানান, বারবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সিটি করপোরেশন। ফলে তারা বাধ্য হয়ে এই ধরনের প্রতিবাদে নামছেন।
Leave a Reply