1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে ‘আলোকিত ডাংধরা’ পেইজ মালিকের বিরুদ্ধে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন ইউপি সদস্য”

  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫৬ জন দেখেছেন

“ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে ‘আলোকিত ডাংধরা’ পেইজ মালিকের বিরুদ্ধে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন ইউপি সদস্য”

“ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:” জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভুল তথ্য প্রচার ও অপপ্রচার চালিয়ে মানসম্মান ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে ‘ভুয়া টিভি বর্তমানে আলোকিত ডাংধরা’ নামের একটি পেইজের বিরুদ্ধে।

এ ঘটনায় প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছেন ডাংধরা ইউনিয়নের ইউপি সদস্য আনিছুর রহমান বাপ্পী।

শনিবার (১৬ মে) সকালে ডাংধরা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আনিছুর রহমান বাপ্পী অভিযোগ করেন, পেইজটির মালিক আশরাফ হোসেন দীর্ঘদিন ধরে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করে তার ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

তিনি বলেন, একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এসব অপপ্রচারের কারণে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ইউপি সদস্য মো: ফরিদুল ইসলাম বলেন – যে প্রকল্পের তথ্য তুলে ধরেছেন ডাংধরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাগানবাড়ি আশরাফ আলীর বাড়ি হতে পশ্চিমে পাকা রাস্তা পর্যন্ত। এপ্রকল্পের সভাপতি আনিছুর রহমান বাপ্পী নয়, প্রকল্প সভাপতি ৭,৮ ও ৯ ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সুফিয়া বেগম।

প্রকল্প সভাপতি মহিলা ইউপি সদস্য সুফিয়া বেগম বলেন – আশরাফ আলীর বাড়ি হতে পশ্চিমে পাকা রাস্তা পর্যন্ত সিসি ঢালাই প্রকল্পের সভাপতি আমি। মোট বরাদ্দ ২লক্ষ বিশ হাজার টাকা, প্রথম কিস্তির ১ লক্ষ দশ হাজার টাকা উত্তোলন করলেও আমার অসুস্থতার জন্য কাজ করতে পারিনি। এবং দ্বিতীয় কিস্তির টাকাও উত্তোলন করিনি। এখন প্রকল্পের কাজ যথারীতি করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির