1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় কয়রা – পাইকগাছা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ

  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭৭ জন দেখেছেন

“ভুমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় কয়রা – পাইকগাছা সড়ক সরলীকরণের ১০ টি পয়েন্টে কাজ বন্ধ”
“মোক্তার হোসেন খুলনা, জেলা প্রতিনিধি”
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ক্ষতিগ্রস্তদের টাকা না দেওয়ায় কয়রা, বেতাগ্রাম- তালা-পাইকগাছা আঞ্চলিক মহাসড়কে বাঁক সরলীকরণের কাজ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা ১০ টি পয়েন্টে এ কাজ বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের কর্তৃপক্ষ। খুলনার বেতাগ্রাম হতে কয়রা আঞ্চলিক মহাসড়ক উন্নয়ণ ও বাঁক সরলীকরণ কাজ ২০২০ সালে শুরু হয়। যা ২০২২ সালে শেষ হওয়ার কথা ছিলো। এছাড়াও মোট ৩৪টি বাঁকসরলী করণে জমি অধিগ্রহণ ও রাস্তা সম্প্রসারণের জন্য ৩’শ ৮৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। সব কিছু ঠিকঠাক হলেও ক্ষতিগ্রস্ত জমির মালিকরা আজও পর্যন্ত অধিগ্রহণকৃত জমির টাকা পায়নি। এমনকি তারা বলছে বারবার ডিসি অফিস সড়ক জনপদ বিভাগে টাকার জন্য ধর্ণাও দিচ্ছেন। অনেকেই বলছেন ঘুষের টাকাও দিয়েছি কিন্তু আমরা টাকা পাচ্ছিনা। শেষমেষ ৩৪ টি বাঁকের মধ্যে ১০ টি জায়গায় ক্ষতিগ্রস্তরা কাজ বন্ধ করে দিয়েছেন। যাতে চরম ভোগান্তিতে পড়েছে সর্বসাধারণ।
রীতিমত পাইকগাছা উপজেলার কার্তিকের মোড় নামক স্থানে চলমান কাজের দু’পাশে বাঁশের বেড়ার সাথে লাল কাপড় টাঙ্গিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তাদের কথা টাকা দেও কাজ করো।
এমনিভাবে বন্ধ রয়েছে পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ১ টি, গোলাবাটিতে ১ টি, গোপালপুরে ১ টি, গজালিয়াতে ৩ টি, মৌখালীতে ১ টি এবং কয়রা উপজেলার কয়রা মদিনাবাদে ১ টি মোট ১০ টি স্থানে জেলা প্রশাসকের দপ্তর থেকে টাকা না দেয়া ও একোয়ারের টাকা না পাওয়ায় কাজ বন্ধ করে দিয়েছেন ভুক্তভোগীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানান, তারা দ্রুত টাকা পেতে ঘুষের টাকাও দিয়েছেন কিন্তু তাও কাজ হচ্ছেনা।
ভুক্তভোগী সালাম সরদার ও লেয়াকত মোড়ল বলেন, টাকার জন্য প্রায় ডিসি অফিসে ধর্ণা দিয়েছি। কিন্তু তাতে কোন কাজ হয়নি। তাই কাজ বন্ধ করেছি। আমাদের কথা হলো,”টাকা দাও কাজ করো।
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুুল হক বলেন, প্রায় ১ হাজার জনকে চেক দেবার কথা। দেয়া হয়েছে মাত্র ৪৬ জনকে। ডিসি অফিস থেকে টাকা না দিলে আমাদের কি করার আছে? প্রয়োজনে একাজ আর করা সম্ভব হবেনা।
মোক্তার হোসেন।
খুলনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির