“অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: মৌলভীবাজারে ‘মামার বাড়ী’ রেস্টুরেন্ট ও ‘রাজমহল’ সুইটসে ৮০ হাজার টাকা জরিমানা।”
“রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি মৌলভীবাজার।”
মৌলভীবাজার জেলা সদরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিভিন্ন অনিয়মের দায়ে ‘মামার বাড়ী’ রেস্টুরেন্ট এবং ‘রাজমহল’ সুইটস নামে দুটি জনপ্রিয় প্রতিষ্ঠানকে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযানে এই জরিমানা আরোপ করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, মৌলভীবাজার শহরের বাণিজ্যিক এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ সকালে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রেস্টুরেন্ট দুটির রান্নাঘরে চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান কর্মকর্তারা। এছাড়া ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা এবং খাদ্যদ্রব্য তৈরিতে বিভিন্ন অনিয়ম ও ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের প্রমাণ মেলে।
ভোক্তা অধিকার আইনে অপরাধের সত্যতা পাওয়ায়:-
মামার বাড়ী রেস্টুরেন্টকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা এবং রাজমহল সুইটসকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা আল-আমিন জানান, জনস্বার্থে এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে এই ধরণের অভিযান পরিচালনা করা হয়েছে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে যেন ভবিষ্যতে তারা পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখে।
ভোক্তা অধিকার রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা জুড়ে এই ধরণের যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
Leave a Reply