1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

ঘোড়াঘাটে কোরবানির পশুর চাহিদা ৬৫০০ ।”

  • আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮০ জন দেখেছেন

‍

“ঘোড়াঘাটে কোরবানির পশুর চাহিদা ৬৫০০ ।”
“মোঃ কায়সার হাবীব পাপ্পু। ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি”

ঈদুল আজহা সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে ৪ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬৫৪ টি ছোট বড় খামারে প্রায় ৭২৪৮ টি পশু ও গৃস্থ পরিবারে আনুমানিক ৮ হাজার কোরবানি যোগ্য পশু প্রস্তুত রয়েছে।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের দেয়া তথ্যমতে, কোরবানির জন্য খামার পর্যায়ে এবার ৭২৪৮ টি পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ষাঁড় ১৫০৫, বলদ ৮০৩, গাভী ২৪০৮টি, মহিষ ২টি, ছাগল ৩৫৬০ ও ভেড়া ৭০ টি এবং গৃহস্থ পরিবারে আরও আনুমানিক ৮ হাজার কোরবানি যোগ্য পশু প্রস্তুত রয়েছে। এ উপজেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৬৫০০টি, তথ্য অনুযায়ী স্থানীয় চাহিদা মিটিয়েও উদ্ধৃত থাকবে প্রায় ৯ হাজার পশু।

ভালো দামের আশায় কোরবানির বাজার লক্ষ রেখে এসব পশু যতœ সহকারে লালন-পালন করছেন খামারীরা। বর্তমানে খামারিরা তাদের গরু পরিচর্যা ও মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন। প্রাকৃতিক উপায়ে সবুজ ঘাস, খৈল, কুটা, দানাদার খাদ্য ও দেশীয় স্বাস্থ্য সম্মত খাবারের মাধ্যমে গরু সহ পশু গুলোকে হৃষ্ট পুষ্ট করার কাজে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন খামারিরা।

এদিকে গরুর খামারিরা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবার গো-খাদ্যের দাম অনেক বেশি হওয়ায় পশু পালন ব্যয় বেড়েছে। খড়, ভুসি ও বিভিন্ন ধরনের কনসেনট্রেট ফিডের দাম বাড়ায় অনেক খামারি লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন। তারপরও ঈদুল আজহাকে সামনে রেখে তারা আশা করছেন, বাজারে পশুর ভালো দাম পাবেন।

উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকার খামারী ইমরান নাজির বাপ্পী বলেন, প্রথমের দিকে গরুর ক্রেতা তেমন না মিললেও বর্তমানে গরুর বাজারে ক্রেতা বাড়তে শুরু করেছে। বাজারে বিভিন্ন আকার ও দামের গরু উঠছে, আর ভালো দাম পাওয়ার আশায় খামারিরা এখন বেশ আশাবাদী।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম জানান, ঈদুল আযহা উপলক্ষে এ উপজেলায় আমরা ভেটেরিনারি মেডিকেল টীম গঠন করেছি এবং উক্ত ভেটেরিনারি মেডিকেল টীম ঘোড়াঘাট উপজেলার গুরুত্বপূর্ণ পশুর হাট রানীগঞ্জ ও পৌরসভার বাগেরহাটে দায়িত্ব পালন করছেন। তাঁরা মূলত হাটে বিক্রির জন্য আসা গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা করেন, হাটে অসুস্থ পশু থাকলে বা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করেন, রোগাক্রান্ত বা কোরবানির অনুপযুক্ত পশু শনাক্ত করে তা বিক্রি বন্ধ করার ব্যবস্থা করেন, কোনো গাভী গর্ভবতী কি-না তা পরীক্ষা করে নিশ্চিত হন, যাতে গর্ভবতী গাভী কোরবানি না হয়। আবার তাঁরা প্রাণিকল্যাণ বিষয়টিও নিশ্চিত করেন যাতে পশুর প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা হয়।

এছাড়াও কোরবানির পশু মোটাতাজাকরণে নিরাপদ ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে এবং ক্ষতিকর ওষুধ বা হরমোন ব্যবহার না করে কীভাবে স্বাস্থ্য সম্মত ভাবে, প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ করতে খামারীদের পরামর্শ দিয়ে আসছি। এতে করে খামারি যেমন লাভবান হবেন তেমনি ভোক্তা সাধারণের জন্যও নিরাপদ মাংস নিশ্চিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির