1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“রামিসা হত্যাকাণ্ডের বিচার ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে হবিগঞ্জে ফুলকুঁড়ি আসরের মানববন্ধন”

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২৫ জন দেখেছেন

“রামিসা হত্যাকাণ্ডের বিচার ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে হবিগঞ্জে ফুলকুঁড়ি আসরের মানববন্ধন”
​রাকিব হাসান নয়ন,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:

“আছিয়া থেকে রামিসা… এই তালিকা আর না”—এই স্লোগানকে সামনে রেখে শিশু রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দেশব্যাপী শিশুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ মে রোজ বৃহস্পতিবার, দুপুর ২:০০ ঘটিকায় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় সম্মুখস্থ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
​ফুলকুঁড়ি আসর হবিগঞ্জ জেলা শাখার পরিচালক,জনাব মো. রাকিব হাসান নয়ন-এর পরিচালনায় এবং সহকারী পরিচালক তনেক আহমেদ জীবন-এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,ফুলকুঁড়ি আসর এর কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক,জনাব আলি ফারহান আহমেদ।
​মানববন্ধনে সংহতি প্রকাশ করে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​অ্যাডভোকেট নুরুল দরদাস
​অ্যাডভোকেট মিঠু চন্দ্র গোপ
​অ্যাডভোকেট আজিজুর রহমান রুবেল
​অ্যাডভোকেট পিনাক চন্দ্র দেবনাথ
​মানববন্ধনে বক্তারা বলেন, “প্রতিনিয়ত শিশুদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড আশঙ্কাজনকহারে বাড়ছে। আছিয়া থেকে শুরু করে সর্বশেষ রামিসা হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে অপরাধীরা পার পেয়ে যাবে এবং শিশুরা আরও অনিরাপদ হয়ে পড়বে।” বক্তারা অবিলম্বে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও সমাজের সচেতন মহলের প্রতি জোর দাবি জানান।
​উক্ত মানববন্ধনে সংগঠনের স্থানীয় সদস্য সংগঠক সামাজিক ব্যক্তিত্ব এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির