1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ: “

  • আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১১৯ জন দেখেছেন

“সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক খাগড়াছড়ি প্রতিনিধি।

মহালছড়ি জোনের উদ্যোগে বিজিতলা মাস্টার পাড়া এলাকায় আয়োজিত একটি দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত এ কার্যক্রমের মোট ২৯৮ জন রোগী চিকিৎসা গ্রহণ করেন।

চিকিৎসাসেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসকেরা। তারা হলেন ৫ফির্ড অ্যাম্বুল্যান্সের গাইনী বিশেষজ্ঞ মেজর তাসমিয়া, মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন অতনু বিশ্বাস, ৫ফিল্ড
অ্যাম্বুল্যান্সের মেডিকেল অফিসার
ক্যাপ্টেন তাসমিয়া শাফিক ও ৫ফিল্ড অ্যাম্বুল্যান্সের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আহমেদ আজওয়াদ আবরার।

এ দিন চিকিৎসা ক্যাম্পে আগত রোগীদেরকে চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা,দাঁতের ব্যথাসহ নানান রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এই মানবিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং চিকিৎসা সেবার প্রতি আস্থা আরও দৃঢ় হয়েছে। স্থানীয়রা বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির