1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

উৎপাদিত ধানের ন্যায্য মূল্য কৃষক যেন পান সমাজ কল্যাণ মন্ত্রী”

  • আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৭০ জন দেখেছেন

“উৎপাদিত ধানের ন্যায্য মূল্য কৃষক যেন পান সমাজ কল্যাণ মন্ত্রী”
“ডা.এজেডএম জাহিদ হোসেন

মোঃ কায়সার হাবিব পাপ্পু ।
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ।”
কৃষক যেন তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পান, সে লক্ষ্যেই সরকার সরাসরি ধান ক্রয় কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে কৃষক অ্যাপস চালুর ফলে মধ্যস্বত্বভোগীদের প্রয়োজন কমে গেছে। এখন কৃষকরা সহজেই অ্যাপসের মাধ্যমে সরাসরি সরকারি ভাবে ধান বিক্রি করতে পারছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন সরকারের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ শুক্রবার (২২ মে) সকাল ১১ টায় ঘোড়াঘাট উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে রানীগঞ্জ এলএসডিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, কৃষকের কল্যাণের কথা বিবেচনা করেই সরকার ধান ও চালের মূল্য নির্ধারণ করেন। আপনাদের মতে এ উপজেলায় ধানের উৎপাদন বেশি হলেও বরাদ্দ তুলনামূলক কম। তাই বিষয়টি খাদ্যমন্ত্রীর নজরে আনা হবে,যেন অতিরিক্ত বরাদ্দের মাধ্যমে আরও বেশি ধান- চাল কৃষক ও মিলারদের কাছ থেক সরকারি ভাবে সংগ্রহ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ নাহিদা আক্তারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল আল মামুন কাওসার শেখ,উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো.শামীম হোসেন চৌধুরী প্রমুখ।

আলোচনা সভার শেষে মিলার মো. মাহফুজার লাবলু ও মাসুদ রানার কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে চাল ও কৃষক আবু সাঈদ তালুকদারের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ধান ক্রয়ের মাধ্যমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী করেন প্রধান অতিথি। চলতি বছর এ উপজেলার ৮৪ টি মিলাদের কাছ থেকে ১৪৭৭মে.টন চাল ও ২১৫ জন কৃষকের কাছ থেকে ৬৪৬ মে. টন ধান ক্রয় করবে সরকার।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধার,এলএসডি কর্মকর্তারা, সাংবাদিক, মিলার ও বোরো ধান চাষীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির