1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“দুমকিতে জমির বিরোধে স্কুলমাঠে বসত:ঘর নির্মাণের অভিযোগ!”

  • আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১১৯ জন দেখেছেন

“দুমকিতে জমির বিরোধে স্কুলমাঠে বসত:ঘর নির্মাণের অভিযোগ!”

এস, এম, ইয়াছিন শামীম (দুমকি উপজেলার প্রতিনিধি)

পটুয়াখালীর দুমকিতে জমির বিরোধে ননএমপিওভুক্ত একটি বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের তাড়িয়ে দিয়ে খেলার মাঠ দখল করে প্রতিপক্ষের বসত:ঘর নির্মাণের অভিযোগ ওঠেছে। স্কুলটির জমিদাতার ওয়ারিশগণের এক দুবৃত্তচক্র মবরাজত্ব কায়েম করে প্রকাশ্যে দিবালোকে বাঁশ, কাঠ ও টিনের ঘর তুলে জবরদখল চেষ্টা চালাচ্ছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরবয়েড়া হনুফা-নূরআলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এঘটনায় স্কুলটির প্রতিষ্ঠাতা পরিবারেরসদস্য ও পবিপ্রবির ডেপুটি রেজিষ্ট্রার মো: কামরুজ্জামান হাওলাদার গতকাল শুক্রবার সকালে প্রেসক্লাব দুমকির হলরুমে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ওই অবৈধ দখলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা উচ্ছেদে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, রাজাখালী মৌজার জেএল-২৬ এস এ ৭৭নং খতিয়ানের রেকর্ডীয় মালিক ইয়াসিনের লোকান্তরে ওয়ারিশগণের ৮মার্চ ২০০৯ তারিখের বায়া ১৪৪নং কবলা দলিলের মাধ্যমে ২০শতক সাফ কবলাকৃত জমিতে ৮৫ফুট দীর্ঘ ও ১৮ ফুট প্রস্থ স্কুলঘর তৈরী করে নিয়মিত পাঠদান করে আসছিল। জমিজমার বিরোধের নিস্পত্তিকল্পে পটুয়াখালী সিভিল আদালতে একটি মামলাও চলমান রয়েছে। এঅবস্থায় গত ১৭জুন রাতে প্রতিপক্ষ রাকিবুল ইসলাম নয়ন ও মুসা গংরা স্কুলমাঠে একটি ছাপড়া ঘর তোলে। এবং পরদিন সকালে বিদ্যালয়ে শিক্ষক ও শিশু শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে স্কুল থেকে তাড়িয়ে দেয়। এ ব্যাপারে থানা পুলিশ ও শিক্ষা অফিসে অভিযোগ করলে পুলিশ তাৎক্ষনিক গিয়ে কাজ বন্ধ করে দেয় এবং শালিশ ব্যবস্থায় সুরহার নির্দেশ দেন। কিন্তু প্রতিপক্ষ নয়ন, মূসা গংরা স্থানীয় শালিস ব্যবস্থা বার বার অগ্রাহ্য করে জবর দখল প্রচেষ্টা অব্যাহত রাখে। গত ২৪জুলাই সম্পুর্ণ গাঁয়ের জোড়ে স্কুলের লাইব্রেরীর তালা ভেংগে তারা তাদের ঘরের কাজের মালামাল রেখে ষ্টোররুম বানিয়ে ফেলে। লাইব্রেরী রুমের ভেতর স্টিলের আলমীরায় স্কুলের যাবতীয় কাগজপত্র রক্ষিত ছিল যার তালা ভেংগে সব কাগজপত্র সরিয়ে ফেলেছে। চেয়ার টেবিল কিছু নিয়ে গেছে কিছু ভেংগে ফেলেছে। স্কুলের ঘরের টিন পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। ছাত্র শিক্ষক কেহই স্কুলের ত্রিসীমানায় আসতে ভয় পাচ্ছে। এমতাবস্থায় স্থানীয় প্রশাসনসহ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে অভিযুক্ত রাকিবুল ইসলাম নয়ন বলেন, স্কুল কর্তৃপক্ষ পতিত সরকারের আমলে তাদের পৈত্রিক সম্পত্তিতে জোড়পূর্বক স্কুল নির্মাণ করেছিল। এখন আমরা আমাদের সম্পত্তির দখল বুঝে নেব এটা তো স্বাভাবিক বিষয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির