“সুন্দরগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত অতিরিক্ত জেলা ও দায়রা জজ আউয়াল সরকার “
“শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ” গাইবান্ধার সুন্দরগঞ্জে সাবেক অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম এ আউয়াল সরকার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামের মৃত সৈয়দ আলীর অষ্টম পুত্র ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। সাবেক জজ এম এ আউয়াল সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সসম্পন্ন করে ১৯৯৮ সালে সহকারী জজ হিসেবে চাকরিজীবন শুরু করেন। তিনি পেশাজীবনে রংপুর, লালমনিরহাট, বাগেরহাট, গাজীপুর, ঢাকা ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জায়গায় জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply