“বারহাট্টার মাদক ব্যবসায়ী শালা, দুলাভাই আটক।””(পলাশ পাল, জেলা প্রতিনিধি)” গত ২৪ শে মে রবিবার আনুমানিক রাত দশটায় গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি (আতকাপাড়া) গ্রামের মৃত হাছেন আলীর ছেলে শফিকুল ইসলাম (২০) এবং একই ইউনিয়নের বন্দের বাড়ি এলাকার আব্দুল হেকিমের ছেলে সুজ্জল মিয়া (৩০)কে বিপুল পরিমাণ মাদক(২,০০০
পিস ইয়াবা) সহ ২জন কে আটক করা হয়েছে। আটক কিতরা সম্পর্কে শালা দুলাভাই।
আসামিদের মাদক বহনের কৌশলে ছিল অভিনব ভিন্নতা। জুতার ভেতরেই লুকিয়ে বহন করা হচ্ছিল ১৪০০ পিস ইয়াবা, সেই সাথে জুতার ভেতর মাদক বহনকারী শফিকুল ইসলামের দেয়া তথ্য অনুযায়ী পৌর শহরের বনুয়াপাড়া এলাকায় সুজ্জল মিয়ার ভাড়া বাসা থেকেও খাটের তোষকের নিচে একটি ব্যাগে রাখা আরও ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। উল্লেখ্য যে অধিদপ্তর সূত্রে জানা যায়,রোববার রাতেই জেলার পৃথক দুটি স্থানে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মো.নাজমুল হকের নেতৃত্বে প্রথমে জেলা সদরের ইটাখলা বাজার এলাকা থেকে শফিকুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার পরিহিত জুতার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে শফিকুলের দেওয়া তথ্যের ভিত্তিতে পৌর শহরের বনুয়াপাড়া এলাকায় সুজ্জল মিয়ার ভাড়া বাসায় অভিযান চালানো হয় যেখানে লুকানো ছিল বাকি ৬০০ পিস ইয়াবা।
অভিযানে ইয়াবার পাশাপাশি তিনটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৬৬ হাজার টাকা তাৎক্ষণিক জব্দ করা হয়েছে ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.নাজমুল হক জানান, আটক দুজনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।আজ সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান সেই সাথে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য নির্ভয়ে সরবরাহ করার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানান।
Leave a Reply