“লালপুরে বিশেষ চাহিদা সম্পূন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ”
”লালপুর(নাটোর)প্রতিনিধিঃ”
নাটোরের লালপুর উপজেলার গণ্ডবিল গ্রামের আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার আব্দুল মালেক মিন্টুর অর্থায়নে ও মানবিক উদ্যোগ উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মে) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিমানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বরকত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি) মোঃ আবীর হোসেন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ইসমাইল হোসেন, দুলাল হোসেন প্রমুখ।
এ সময় শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের সমাজেরই অংশ। তাদের বাদ দিয়ে সমাজের পূর্ণাঙ্গ উন্নয়ন সম্ভব নয়। পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রবাসী ইঞ্জিনিয়ার আব্দুল মালেক মিন্টুর এই মহতী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিত্তবানদের এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা। ঈদ সামগ্রী হাতে পেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশু ও শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply