1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

টঙ্গরবাড়ী আউটশাহী গ্রামে অভিজানে ১০ বোতল বিদেশী মদসহ প্রসেনজিৎ আটক”

  • আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৩০ জন দেখেছেন

“টঙ্গরবাড়ী আউটশাহী গ্রামে অভিজানে ১০ বোতল বিদেশী মদসহ প্রসেনজিৎ আটক”

​”মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি: হারুন রশীদ শেখ”

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় জেলা ডিবি পুলিশের এক সফল অভিযানে ১০ বোতল বিদেশী মদসহ প্রসেনজিৎ দাস ওরফে হৃদয় (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৫ মে) রাত ১০টার দিকে উপজেলার আউটশাহী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
​পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় জেলা ডিবি পুলিশের এসআই (নিঃ) দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান চালায়। অভিযানকালে আউটশাহী এলাকার বাসিন্দা উত্তম দাসের ছেলে প্রসেনজিৎ দাসের বসতঘরের বারান্দার কক্ষের খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তায় রাখা “BLACK PURE GRAIN DELUXE WHISKEY PRODUCE OF INDIA” লেখা সংবলিত ১০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
​এদিকে স্থানীয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত প্রসেনজিৎ দাস ওরফে মাদক ব্যবসার এবং এর মালিক বা কোনো দোকানদার জড়িত থাকতে পারে বলে জোরালো ধারণা করছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট মাদক কেনাবেচা বা সরবরাহের কাজ করে আসছিল কিনা, তা খতিয়ে দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
​ডিবি পুলিশ জানিয়েছে, আটককৃত প্রসেনজিতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের মূল হোতা এবং এর সাথে সুবচনী বাজারের কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা নিশ্চিত হতে তদন্তের পরিধি আরও বাড়ানো হতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির