“দৌলতখানে বিশিষ্ট সাংবাদিক মিরাজ হোসেনের মায়ের জানাযা সম্পন্ন”
এম আর ইউ মাসউদ,বিশেষ প্রতিনিধি:
বিশিষ্ট সাংবাদিক, সমাজকর্মী ও শিক্ষক মিরাজ হোসেনের সম্মানিত মায়ের জানাযা সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘ ৪ বছর ক্যান্সারে আক্রান্ত থাকার পর আজ সোমবার (২৬ মে) ভোর ৪টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার জানাযায় দৌলতখান উপজেলার বিভিন্ন মাদরাসা, স্কুল-কলেজের প্রধান ও প্রতিনিধি শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, সহকর্মী, বন্ধু-বান্ধব, রাজনৈতিক ও পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
জানাযা শেষে মহান জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর শহীদ মোঃ নাহিদের কবরের পাশে মরহুমাকে দাফন করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply