“লালপুরে সুবিধা বঞ্চিতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করলেন সংরক্ষিত সংসদ সদস্য তুলি”
“লালপুর(নাটোর)প্রতিনিধিঃ”
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ সহায়তা সুবিধা বঞ্চিতদের মাঝে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পৌছে দিলেন সংরক্ষিত মহিলা আসনের নাটোর ও নওগাঁ আসনের এমপি সানজিদা ইয়াসমিন তুলি।
আজ বুধবার (২৭ মে) সকালে নাটোরের লালপুর উপজেলার ২ নং ঈশ্বরদী ইউনিয়নের সাদিপুর গ্রামের নিজ বাড়ির সামনে এই অর্থ সহায়তা প্রদান করেছেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপির সাবেক সদস্য শামীম মন্ডল, বিএনপি নেতা নুর মোহম্মদ নুহু, গোপালপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল, গোপালপুর পল্লী সঞ্চয় ব্যাংকের ফিল্ড সুপারভাইজার মুশিদুল ইসলাম, নাটোর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রাকিব, সদস্য নাসির হোসেনসহ, বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে ২০০ জনের মাঝে ৪ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়।
Leave a Reply