“নেত্রকোনায় জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা চলমান।” “(পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি)” আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আজ ২৭ মে
বুধবার থেকে সড়কে যাত্রীসাধারণের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ড, রাজুর বাজার এলাকা এবং মদন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময়ে বিভিন্ন পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোবাইল কোর্টে মামলা দায়েরপূর্বক অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে যাত্রীদের নিকট থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া তাৎক্ষণিকভাবে ফেরত প্রদান নিশ্চিত করা হয়। এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন আশ্বস্ত করেন।
Leave a Reply