“ঈদগাহে জনগণের দোয়া চাইলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখায়ত হুসেন বকুল”
“নিজস্ব প্রতিবেদকঃ দৈনিক স্বদেশের কন্ঠ
মো: নাজমুল হাসান
মনোহরদী, নরসিংদী।”
পবিত্র ঈদুল আযহার ঈদের জামাতে নিজ উপজেলা মনোহরদির কেন্দ্রীয় ঈদগাতে অংশ নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখায়ত হুসেন বকুল। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও আস্থার মর্যাদা অক্ষুণ্ণ রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চান। এ জন্য তিনি মহান আল্লাহর সাহায্য কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া চান।
ঈদগাহ ময়দানে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি যেন জনগণের বিশ্বাস ও মর্যাদা ধরে রেখে সততার সঙ্গে দেশের মানুষের সেবা করতে পারি, সে জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে। বিশেষ করে হাম রোগ প্রতিরোধে সারাদেশে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি জানান, শিশুদের সুরক্ষায় যথাযথভাবে হাম টিকা প্রদান নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply