1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

ঘোড়াঘাটে সাদিয়া আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার।”

  • আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৬২ জন দেখেছেন

“ঘোড়াঘাটে সাদিয়া আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার।”
“মোঃ কায়সার হাবীব পাপ্পু । ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:”

দিনাজপুরের ঘোড়াঘাটে সাদিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) ভোরে উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের তোশাই জোড়গাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত সাদিয়া ওই এলাকার ভ্যানচালক হাবিবুর রহমানের স্ত্রী। এই দম্পতির দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

 

স্থানীয় ইউপি সদস্য মফিদুল ইসলাম ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বুধবার রাতেও পরিবারের অন্য সদস্যদের পরম যত্নে হাতে মেহেদি পরিয়ে দেন গৃহবধূ সাদিয়া। প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে হাবিবুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। হাবিবুর পেশায় একজন ভ্যানচালক। প্রতিদিনের মতো বুধবার রাতেও তিনি কাজ শেষে বাড়ি ফেরেন। তবে রাতে বাড়ি ফিরতে কিছুটা দেরি হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য কথা-কাটাকাটি হয়। পরে তারা নিজেদের ঘরে ঘুমিয়ে পড়েন।

পরিবারের দাবি, রাতের কোনো এক সময় দেড় বছরের শিশুসন্তানের কান্না শুনে হঠাৎ হাবিবুর রহমানের ঘুম ভেঙে যায়। এ সময় তিনি দেখতে পান, ঘরের আড়ার (ধরনা) সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সাদিয়ার মরদেহ ঝুলছে। পরবর্তীতে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সাদিয়াকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করে দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির