1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

ঈদে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে মাঠে সক্রিয় আনসার ভিডিপি।”

  • আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৪৬ জন দেখেছেন

“ঈদে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে মাঠে সক্রিয় আনসার ভিডিপি।”

“মোঃ মাহফুজুর রহমান স্টাফ রিপোর্টার”

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাই, বর্জ্য অপসারণ, পরিবেশ সুরক্ষা এবং কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দেশের অন্যান্য অঞ্চলের মতো ঠাকুরগাঁওয়ের পীর গঞ্জ উপজেলাতে ও মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন আনসার ভিডিপি সদস্যরা। পীর গঞ্জ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা, কমান্ডার আনসার ও ভিডিপি সদস্য – সদস্যারা, বলেন কোরবানির পশুর চামড়া দেশের পবিত্র ঈদুল আযহার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। সামান্য অসচেতনতা কিংবা অবহেলার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়, যা জাতীয় অর্থনীতিতে

নেতিবাচক প্রভাব ফেলে। তাই সাধারণ মানুষকে চামড়া সংরক্ষণের সঠিক নিয়ম সম্পর্কে সচেতন করা হচ্ছে। কোরবানির পশুর চামড়া সংগ্রহের পর দ্রুত লবণ ব্যবহার করে সংরক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং কোনো ধরনের দালালি, অবৈধ মজুদ কিংবা অনিয়মের সঙ্গে জড়িত না হওয়ার বিষয়ে সদস্যদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। চামড়া সংরক্ষণ কার্যক্রম সফল করতে উপজেলার স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্য উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জনগণের মাঝে সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে। সচেতন মহল মনে করছেন, কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ করা গেলে দেশের চামড়া শিল্প আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও চামড়ার অপচয় রোধে আনসার ভিডিপির এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আনসার ভিডিপির এ মানবিক ও সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পীর গঞ্জ উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির