“টঙ্গিবাড়ীতে পাঁচগাও ইউনিয়ন চাঠাতিপাড়া গ্রামে বাবা ছেলে মিলেবৃদ্ধকে কুপিয়ে খুণ”
“মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি প্রতিনিধি- হারুন রশীদ শেখ”
মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ী উপজেলার চাঠাতি পাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা ছেলে মিলে বৃদ্ধকেকুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক ছেলে পলাশ ও বাবাইউসুফ সেখকে আটক করেছে পুলিশ।
জানাগেছে, সোমবার(১ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে নিহত জরিপ সেখের স্ত্রী ফাতেমা বেগম দুধ ক্রয় করার জন্যঘাতক ইউসুফ সেখ এর ভাই ইদ্রিস সেখের বাড়িতে যায়। এ সময় ইদ্রিস সেখ তার গরুর গোবরবৃষ্টিতে মাঝে মধ্যে ঘাতক ইউসুফ সেখের পাশে গেলে অকথ্য ভাসায় গালিগালাজ তাকে গালিগালাজকরে বলে ফাতেমা বেগমকে জানালে ফাতেমা বেগম ঘাতক ইউসুফ সেখ ও তার ছেলে পলাশকে গোবরযাওয়ার বিষয়টি নিয়ে তারা যেন তার আপন চাচা ইদ্রিস সেখকে বকাঝকা না করে এ নিয়ে বুঝিয়েবলার চেস্টা করে। এ সময় পলাশ ক্ষিপ্ত হয়ে ফাতেমাবেগমকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করলে ফাতেমা বেগম নিজ বাড়িতে ফিরে বিষয়টি তারস্বামী জড়িপ সেখকে জানায়।
পরে জরিপ সেখ উক্তবিষয়টি স্থাণীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গদের জানিয়ে কতিপয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ নিয়ে ফাতেমাবেগমকে মারার কারন জিজ্ঞাসা করার জন্য ঘাতক ইউসুফ সেখের বাড়িতে গেলে ইউসুফ সেখ ও তারছেলে পলাশ পূনরায় ফাতেমা বেগম, জড়িপ সেখে ও তার ছেলে ফারুক সেখকে দা, বটি, কুড়াল নিয়েমারতে আসে। এ সময় ইউসুফ সেখ ধারালো কুড়াল দিয়ে জড়িপ সেখের মাথায় আঘাত করলে জড়িপসেখ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে কর্তব্যরতচিকিৎসক তাকে মৃত ঘোসনা করে।
এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ইউসুফ সেখ ও তার ছেলে পলাশকে আটক করে পুলিশে সোপাদ্দ করেছে।
এ ব্যাপারে স্থাণীয় পাচঁগাওঁ ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী বলেন, জরিপ সেখের স্ত্রীকে মারধর করায় জড়িপ সেখ আমাকেসহ আরো কয়েকজনকে নিয়ে ইউসুফ এর বাড়িতে যায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ইউসুফ সেখ ও পলাশ দা কুড়াল নিয়ে জরিপ সেখ ও তারস্ত্রী ছেলেকে পূনরায় মারতে আসে। ইউসুফ সেখ কুড়াল দিয়ে জরিপ সেখের মাথায় আঘাত করলেজড়িপ সেখ মারা যায়।
এ ব্যাপারেটঙ্গিবাড়ী থানা পুলিশে এসআই ওসমান বলেন, এক বৃদ্ধকে কুপিয়ে খুন করার ঘটনা ঘটেছে। এঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে প্রেরণ করার পক্রিয়া চলছে।
Leave a Reply