1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“লোহালিয়া নদীর জোয়ারে মুরাদিয়ার কয়েক গ্রাম জলমগ্ন।”

  • আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৮২ জন দেখেছেন

“লোহালিয়া নদীর জোয়ারে মুরাদিয়ার কয়েক গ্রাম জলমগ্ন।”

এস,এম,ইয়াছিন শামীম (দুমকি উপজেলার প্রতিনিধি)

টানা কয়েক দিনের প্রবল বৃষ্টিপাত এবং লোহালিয়া নদীর উজানে জোয়ারের প্রচণ্ড স্রোতের কারণে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ওয়াপদা বেরিবাঁধ ভেঙে গিয়ে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। এতে ঘরবাড়ি, কাঁচা রাস্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্র বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এবং লাগাতার ভারী বৃষ্টির কারণে লোহালিয়া নদীর পানির উচ্চতা ও স্রোত একসঙ্গে বেড়ে যাওয়ায় মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া, সন্তোষদি, চরগরবদি ও দক্ষিণ মুরাদিয়া গ্রামের অন্তত চার থেকে পাঁচটি স্থানে বেরিবাঁধ ভেঙে ও উপচে গিয়ে এলাকাগুলো ডুবে গেছে। গ্রামীণ কাঁচা সড়ক পানির নিচে তলিয়ে থাকায় চলাচল একপ্রকার বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বিপাকে পড়েছেন স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা।

সপ্তাহজুড়ে থাকতে পারে বৃষ্টি ও দমকা হাওয়ার প্রবণতা

মুরাদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ফোরকান জানান, উত্তর মুরাদিয়া বশিরিয়া মাদ্রাসা-সংলগ্ন পাকা সড়কের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে। একইভাবে পাংসিঘাট, সন্তোষদি সুইজগেট এলাকা ও দক্ষিণ মুরাদিয়ার হাওলাদারবাড়ি সংলগ্ন এলাকাসহ অন্তত পাঁচটি পয়েন্ট দিয়ে হু হু করে জোয়ারের পানি ঢুকে চারপাশের ঘরবাড়ি ও রাস্তা ডুবিয়ে দিচ্ছে। জোয়ারের সময় নদীতীরবর্তী বাসিন্দারা পুরোপুরি পানিবন্দি হয়ে পড়ছেন। ফলে এসব এলাকার রোপা আমনের বীজতলা পানিতে তলিয়ে গিয়ে ক্ষতির মুখে পড়েছে।

তিনি আরও জানান, বেরিবাঁধ দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তা বিবেচনায় তিনি বিষয়টি পাউবো’র নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফোনে অবহিত করেছেন। তবে পানি না সরালে সংস্কারকাজ শুরু সম্ভব নয়। পানি নামার পরপরই কাজ না হলে আসন্ন আমন মৌসুমে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।

হাতিয়ায় জোয়ারে ৩ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. এজাজুল হক জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী পাউবো’র দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. নিরব হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিন ঘুরে দেখা হবে এবং পাওয়া তথ্য শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

পাউবো পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের জন্য বরাদ্দ অনুমোদনের প্রস্তাবনা ঢাকায় পাঠানো হবে। বরাদ্দ অনুমোদনের পর দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির