“জমি-জমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে কুড়ালের কোপে একজন নিহতের ঘটনায় অভিযুক্ত ০২জন গ্রেফতার”
“মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধ :হারুন রশীদ শেখ”
অদ্য ইং ০১-০৬-২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সময় অনুমান ০৯.০০ ঘটিকায় ইউসুফ শেখ ও তার ভাই ইদ্রিস শেখ এর বাড়ীর সীমানা নিয়ে ঝগড়া শুরু হলে জরিফ শেখ এর স্ত্রী ফাতেমা বেগম গিয়ে ইউসুফ শেখ ও তার ছেলে মোঃ পলাশকে ঝগড়া করতে নিষেধ করে। ইহাতে ক্ষিপ্ত হয়ে ইউসুফ শেখ, জরিফ শেখ এর স্ত্রী ফাতেমা বেগম কে মারপিট করতে উদ্যত হলে জরিফ শেখ খবর পেয়ে ইউসুফ শেখ ও মোঃ পলাশ কে বাধা দেয়। পূর্ব শত্রুতার জের ধরে ইউসুফ শেখ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে জরিফ শেখ এর মাথায় কোপ দিয়া গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। কুড়ালের কোপে জরিপ শেখ মাটিতে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে দ্রুত চিকিৎসার জন্য টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জরিফ শেখ (৭০) কে মৃত ঘোষণা করেন। টংগিবাড়ী থানা পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সাথে জড়িত ১. ইউসুফ শেখ (৬৮), পিতা- মৃত সিরাজুল ইসলাম, মাতা- মৃত সুফিয়া খাতুন, ২. মোঃ পলাশ (৪০), পিতা- ইউসুফ শেখ, উভয় সাং- চাঠাতিপাড়া, থানা টংগিবাড়ী, জেলা- মুন্সীগঞ্জদ্বয়’কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
‘অপরাধ ও অপরাধীর তথ্য দিন
মুন্সীগঞ্জ জেলা পুলিশের সেবা নিন’
পুলিশ কন্ট্রোল রুম – ০১৩২০০৯৪২৯৮”
Leave a Reply