“মির্জাগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ঈদ-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত।”
“প্রভাষক মোঃ সাকির হাওলাদার, স্টাফ রিপোর্টার বরিশাল বিভাগ”
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ঈদ-পরবর্তী পুনর্মিলনী ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র রাজনৈতিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃহত্তর বরিশাল অঞ্চলে এনসিপির সাংগঠনিক কার্যক্রম এখনও বিকাশমান পর্যায়ে রয়েছে। তবে মির্জাগঞ্জে জাতীয় ছাত্রশক্তির হাত ধরে যে যাত্রার সূচনা হলো, তা ভবিষ্যতে একটি শক্তিশালী রাজনৈতিক ধারায় পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, “আজকের এই সূচনা পুরো মির্জাগঞ্জ প্রত্যক্ষ করেছে। আগামী দিনে এই পথচলার সফলতা পুরো বাংলাদেশ দেখবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী মিজানুর রহমান, সাইফুল ইসলাম সিয়াম, ফেরদৌস রাইয়ান, সাব্বির সাহেব, আবু রাহাত হেলালসহ জাতীয় ছাত্রশক্তি ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা।
পুনর্মিলনী শেষে অংশগ্রহণকারীরা একটি আনন্দ র্যালিতে অংশ নেন। আয়োজকরা জানান, শিক্ষার্থী ও তরুণদের সম্পৃক্ত করে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে ভবিষ্যতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
Leave a Reply