1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

ধুনটে পুলিশের অভিযানে মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ৪০ পিস ইয়াবা”

  • আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৭১ জন দেখেছেন

‎”ধুনটে পুলিশের অভিযানে মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ৪০ পিস ইয়াবা”
‎ “আশেকে এলাহী শিবলী – ধুনট উপজেলা প্রতিনিধি (বগুড়া):‎”
বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পারুল খাতুন (৩৫) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ।
‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১ জুন ২০২৬) রাতের দিকে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মাধবডাঙ্গা পশ্চিম এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় রিপন মিয়ার বসতবাড়ির সামনে সন্দেহভাজন অবস্থায় থাকা পারুল খাতুনকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তারকৃত পারুল খাতুন উপজেলার মৃত আব্দুস সাত্তারের মেয়ে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
‎এ ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-২, তারিখ ২ জুন ২০২৬ এবং জিআর নং-৯৯।
‎ ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
‎পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির