*নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক গরীব, অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান।*
“হামিদুল হক মার্সাল
রামু প্রতিনিধি”
অদ্য ০২ জুন ২০২৬ তারিখে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর ব্যবস্থাপনায় মানবিক উদ্যোগ হিসেবে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন এবং ঘুমধুম ইউনিয়নের গরীব, অসহায় ও দরিদ্র ০২টি পরিবারের মাঝে সেলাই মেশিন এবং ০৮টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সীমান্তে মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ ০৩টি পরিবারের মাঝে ছাগল, সেলাই মেশিন এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি এ অঞ্চলের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিজিবি দীর্ঘদিন ধরে বিভিন্ন জনবান্ধব ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকের এ আর্থিক সহায়তা চলমান মানবিক কার্যক্রমেরই অংশ এবং ভবিষ্যতেও নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এ ধরনের কল্যাণমূলক মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।
Leave a Reply