“রংপুরের গঙ্গাচড়ায় মহানবী (স.) কে অবমাননা এক যুবক আটক।”
কবির,জেলা প্রতিনিধি, রংপুর।
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক ও অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে রঞ্জন রায় (১৮) নামের এক যুবককে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।
শনিবার (২৬ জুলাই) রাত ৮টা ৩০ মিনিটের দিকে উপজেলার বেতগাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। রঞ্জন রায় গঙ্গাচড়ার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর ছয়আনি গ্রামের বাসিন্দা সুজন কুমারের ছেলে। তিনি রংপুর রিট পলিটেকনিক ইনস্টিটিউটের (RIT) কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
স্থানীয়দের দাবি, ‘রঞ্জন রায় এলআরএম’ নামের একটি ফেসবুক আইডি থেকে গত পাঁচ দিন ধরে মহানবী (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে একাধিক কটূক্তিমূলক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন পোস্ট করে আসছিলেন তিনি। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
Leave a Reply