1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স-এর উদ্বোধন”

  • আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭৮ জন দেখেছেন

“জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স-এর উদ্বোধন”

“জবি প্রতিনিধি”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আয়োজনে “৫৩৫ তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের স্কাউট নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন যে স্কাউটিং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখে। এছাড়া তিনি রোভারিং থেকে প্রাপ্ত শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ এবং স্কাউট আইন আত্মস্থ করে ব্যক্তিগত আচরণে তা প্রতিফলিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি ও গ্রুপ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ মিন্টু আলী বিশ্বাস, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে জবি রোভার স্কাউট গ্রুপের আরএসএল অধ্যাপক আবু লায়েক এবং সহযোগী অধ্যাপক আব্দুস সালামও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোর্স লিডার নাজমুল কবির পলাশ। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে কোর্সের লক্ষ্য ও দিকনির্দেশনা উপস্থাপন করেন এবং সফলভাবে কোর্স সম্পন্ন করার আহ্বান জানান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত ৫৩৫ তম বেসিক কোর্সকে স্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন যে স্কাউটিং তরুণদের মধ্যে নেতৃত্বগুণ, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবী মনোভাব গঠন করে এবং এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম দক্ষ ও মানবিক নেতৃত্ব গঠনে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এই বেসিক কোর্সে মোট ১০ জন প্রশিক্ষক, ৫০ জন অংশগ্রহণকারী এবং ১০ জন সেচ্ছাসেবক অংশগ্রহণ করছেন। কোর্সের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এবং এটি আগামী ৭ জুন ২০২৬ পর্যন্ত চলবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির