1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

ধুনটে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত”

  • আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১০৩ জন দেখেছেন

“ধুনটে গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত”

“‎আশেকে এলাহী শিবলী – ধুনট উপজেলা প্রতিনিধি (বগুড়া):”
বগুড়ার ধুনট উপজেলায় গাভী পালন ও লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ক এক দিনব্যাপী খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উন্নত জাতের গবাদিপশু উৎপাদন, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ।

‎বুধবার (৩ জুন ২০২৬) দুপুর ১২টায় উপজেলার রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে এলাকার বিভিন্ন গ্রামের গবাদিপশু পালনকারী খামারিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক খামার ব্যবস্থাপনা, উন্নত জাতের গাভী পালন, সুষম খাদ্য সরবরাহ, রোগ প্রতিরোধ, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং খামারকে অধিক লাভজনক করার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎প্রধান অতিথির বক্তব্যে ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রেহানা খাতুন বলেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে উন্নত জাতের গবাদিপশু উৎপাদনের কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃত্রিম প্রজনন ব্যবস্থার মাধ্যমে পশুর জাত উন্নয়ন সম্ভব হলে দুধ ও মাংস উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এতে একদিকে যেমন খামারিদের আয় বাড়বে, অন্যদিকে দেশের পুষ্টি নিরাপত্তা ও জাতীয় অর্থনীতিও শক্তিশালী হবে।

‎তিনি আরও বলেন, বর্তমান সময়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু পালন এবং রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে খামারিরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে অবগত হয়ে উৎপাদনশীলতা বাড়াতে সক্ষম হবেন।

‎প্রশিক্ষণে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের কার্যক্রম তুলে ধরে বক্তারা জানান, বাংলাদেশের প্রথম ও সর্ববৃহৎ বেসরকারি কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক সরকারের প্রজনন নীতিমালা অনুসরণ করে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে উন্নত কৌলিকগুণসম্পন্ন প্রজনন ষাঁড় থেকে হিমায়িত সিমেন উৎপাদন ও সরবরাহ করে আসছে। দেশের আবহাওয়া ও পরিবেশ উপযোগী উন্নত জাতের গবাদিপশু বিস্তারে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

‎এ সময় বক্তব্য দেন বগুড়া ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার মোবাশ্বার হুসাইন পলাশ এবং এরিয়া ম্যানেজার মো. রুবেল হোসেন। উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আবুল হোসেন জহুরা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জহুরুল ইসলাম বিপ্লব, প্রধান শিক্ষক মোছা. আশফুল খাতুন ও ব্রাক এআই এসপি এলাঙ্গী ইউনিয়নের মোঃ মিজানুর রহমান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩০ জন খামারির মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি খামারিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। ভবিষ্যতেও খামারিদের দক্ষতা বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

‎স্থানীয় খামারিরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের আধুনিক পদ্ধতিতে খামার পরিচালনা এবং উৎপাদন ব্যয় কমিয়ে অধিক লাভ অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। তারা নিয়মিত এমন প্রশিক্ষণের আয়োজনের দাবি জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির