1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

বর্ণিল আয়োজনে শিবচরে মার্কেন্টাইল ব্যাংক (পিএলসির) ৫০তম উপশাখার যাত্রা শুরু”

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬৯ জন দেখেছেন

“বর্ণিল আয়োজনে শিবচরে মার্কেন্টাইল ব্যাংক (পিএলসির) ৫০তম উপশাখার যাত্রা শুরু”

“সহিদুল ইসলাম
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-“

মাদারীপুর জেলার শিবচরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ৫০তম উপশাখা।

বৃহস্পতিবার (৪ঠা জুন) সকাল সাড়ে ১১টায় শিবচর বাজারের আব্দুল মজিদ খান মার্কেটে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে উপশাখাটির কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপশাখাটির উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মতিউল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান। এছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, সুধীজন, গ্রাহক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিবচরবাসীর জন্য আধুনিক, নিরাপদ ও সহজলভ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উপশাখা চালু করা হয়েছে। এর মাধ্যমে আমানত গ্রহণ, ঋণ সুবিধা, বৈদেশিক রেমিট্যান্স, ইউটিলিটি বিল পরিশোধসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা আরও দ্রুত ও সহজে পাওয়া যাবে।

প্রধান অতিথির বক্তব্যে মতিউল হাসান বলেন, “গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মার্কেন্টাইল ব্যাংক দেশব্যাপী তার সেবার পরিধি সম্প্রসারণ করে চলেছে। শিবচর উপশাখা স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব সেবা প্রদানের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে মার্কেন্টাইল ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, “প্রবাসী অধ্যুষিত শিবচরে একটি স্বনামধন্য ব্যাংকের নতুন উপশাখা চালু হওয়া অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। এর ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য, ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রম এবং সাধারণ মানুষের আর্থিক সেবাপ্রাপ্তি আরও সহজ হবে। আধুনিক ব্যাংকিং সেবা স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি ব্যাংক কর্তৃপক্ষকে প্রবাসীদের জন্য সহজতর ঋণ সুবিধা ও প্রয়োজনীয় ব্যাংকিং সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আইন-শৃঙ্খলা সংক্রান্ত যেকোনো বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠান শেষে নতুন উপশাখার সফলতা, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির