1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

টঙ্গীবাড়ির সুনামধন্য রেস্তোরাকে বিশ হাজার টাকা জরিমানা”

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৬৮ জন দেখেছেন

“টঙ্গীবাড়ির সুনামধন্য রেস্তোরাকে বিশ হাজার টাকা জরিমানা”

“মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী  প্রতিনিধি – হারুন রশিদ শেখ”

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার টঙ্গীবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা থেকে দুইটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তিনি ওই বাজারের বিভিন্ন দোকান মনিটরিং করেন ।

ক্যান্ডেল পার্ক রেস্টুরেন্টে মনিটরিং কালে দেখা গেছে, একই ফ্রিজে কাঁচা মাছ মাংস ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করা হচ্ছে। ডাস্টবিন উন্মুক্ত ভাবে রাখা অবস্থায় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। খাবারের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন বনরুটি বিক্রয় করা হচ্ছে। রেস্টুরেন্টটির ম্যানেজার মোহাম্মদ জুন্নূনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও নাবা কনফেকশনারিতে মনিটরিং কালে দেখা গেছে, মেয়াদোত্তীর্ণ পণ্য দোকানে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। দোকানটির মালিক মোহাম্মদ রোকনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টংগিবাড়ি থানা পুলিশের একটি দল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির