1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

টঙ্গীবাড়ীতে ১৩ বছরের কিশোরী ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা”

  • আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১২১ জন দেখেছেন

“টঙ্গীবাড়ীতে ১৩ বছরের কিশোরী ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা”

“মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি- হারুন রশিদ শেখ”

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর ৬ মাসের অন্তঃসত্বা হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর বাবা  বাদী হয়ে  টঙ্গিবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত মোঃ তবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

সে উপজেলার পুরা গ্রামের  বিল্লাল হোসেন এর ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী তার  প্রতিবেশী স্কুল শিক্ষক মোঃ রুহুল আমিনের বাড়িতে মাঝে মধ্যে গৃহস্থালি কাজ করতো। অভিযোগে বলা হয়, গত ২০ ডিসেম্বর ২০২৫ইং  তারিখ সকালের দিকে রুহুল আমিন ও তার স্ত্রী বাড়ির বাইরে থাকার সুযোগে রুহুল আমিনের বোন জামাই মোঃ তবিবুর রহমান ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বিভিন্ন সময় একইভাবে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হলে  বিগত ৩ জুন  মুন্সীগঞ্জের একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানো হয়। রিপোর্টে কিশোরী ২৩ সপ্তাহ ১ দিনের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এরপর বিষয়টি জানাজানি হলে পরিবারের পক্ষ থেকে বিবাদীর সাথে আলাপ করা হলেও সমাধান না হওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়।

টঙ্গিবাড়ী থানার ওসি শামীম আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে টঙ্গিবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা  হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির