“ফুটবলার কাজল আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চুনারুঘাট ২০২৬ সম্পন্ন”
“আলা উদ্দিন চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ” চুনারুঘাট দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ফুটবলার কাজল আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা। ৫ জুন রোজ শুক্রবার বিকাল ৪ঘটিকায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে চুনারুঘাট ফুটবল একাডেমি বনাম হবিগঞ্জ প্লেয়ার্স ইউনিটি, উক্ত খেলায়া চুনারুঘাট ফুটবল একাডেমি ৩-০ গোলের ব্যবধানে হবিগঞ্জ প্লেয়ার্স ইউনিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চুনারুঘাট ফুটবল একাডেমি। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা গেলেও চুনারুঘাট ফুটবল একাডেমি আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে খেলার ১ম আর্ধে যে দুইটি এবং এবং দ্বিতীয় আর্ধে আরো একটি গোল করে মোট তিনটি দৃষ্টিনন্দন গোল করে শিরোপা নিজেদের ঘরে তোলে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ গালিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালিমুল হক।চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত হাসান চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আল-আমিন,চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সভাপতি এড.মনিরুল ইসলাম টুলু,সাধারণ সম্পাদক এড মীর সিরাজ আলী উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর সাহেব আলী ,চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক তরফদার, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক মিজানুর রহমান মিজান, সাংবাদিক সুমন বৈসম্যবিরুধী ছাত্র আন্দলোন নেতা সাংবাদিক তোফাজ্জল হোসেন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকদের দাবি, ফাইনাল খেলাটি উপভোগ করতে চুনারুঘাটসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে প্রায় অর্ধলক্ষ দর্শকের সমাগম ঘটে। দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠ ও আশপাশের এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। খেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা যায়। উপস্থিত দর্শকদের দাবী চুনারুঘাটে এই মাঠটি স্টেডিয়ামে রুপান্তরিত হলে জীবনের ঝুঁকি নিয়ে খেলা দেখতে হত না, অতি দ্ররুত এই মাঠে স্টেডিয়াম দেখতে চাই।
চুনারুঘাট ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম বলেন, “ফুটবলার কাজল আমন্ত্রণমূলক গোল্ডকাপ টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে আমরা প্রায় এক মাস ধরে নিরলস পরিশ্রম করেছি। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এ জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও এ ধরনের বড় আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে।”
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও সম্মাননা প্রদান করা হয়।
Leave a Reply