“বগুড়ার ধুনটে ২ মাদক কারবারি গ্রেপ্তার”
“আশেকে এলাহী শিবলী – ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি:” বগুড়ার ধুনটে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৬ জুন) সন্ধ্যায় ধুনট পৌর শহরের জিরো পয়েন্ট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়েনের বানিয়াজান গ্রামের শ্রী নিবারন সরকারের ছেলে শ্রী বিশ্বজিৎ সরকার (৩৭) ও সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার রৌহাবাড়ী গ্রামের আজম আলীর ছেলে তরিকুল ইসলাম (২০)।
জানা যায়, শনিবার সন্ধ্যায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে পৌরসভাধীন জিরো পয়েন্ট এলাকার সিএনজি স্ট্যান্ড শ্রী নিরাঞ্জন সাহার পানের দোকানের সামনে পাকা রাস্তার উপর দুই জন লোক অবস্থান করে মাদক সেবীদের নিকট নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করতেছে মর্মে গোপন সংবাদের ভিত্ততে জানতে পারে। তৎক্ষনিক অভিযান চালিয়ে মাদক কারবারি বিশ্বজিৎ সরকার ও তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছে থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে থানা পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ ( ওসি) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার পর রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply