“পদোন্নতি পেয়েই মা বাবার কবর জিয়ারত করলেন অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক”
“সহিদুল ইসলাম
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-“
পদোন্নতি পেয়েই মাদারীপুর জেলার শিবচর থানায় এক গুরুত্বপূর্ণ সফরে এসেছেন অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক।
মঙ্গলবার (৯ই জুন) সকাল ৯টার দিকে নিজ জন্মস্থান শিবচরে অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিকের আগমন ঘটে। সফরের শুরুতেই তিনি পারিবারিক কবরস্থানে গিয়ে তাঁর পিতা- মাতার কবর জিয়ারত করেন। এ সময় তার মেঝো ভাই মোঃ আবুল কালাম মল্লিকসহ মল্লিক পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এর আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসাবে দায়িত্ব পালন করেছেন।
রেজাউল করিম মল্লিক ডিআইজি পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে গত ৪ঠা জুন ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে তাকে এই পদোন্নতি প্রদান করা হয়।
এ দিকে শিবচরের মল্লিক পরিবারে জন্ম নেওয়া এই পুলিশ কর্মকর্তার নতুন এই পদোন্নতির খবরে নিজ এলাকা শিবচরের সর্বস্তরের মানুষের মধ্যে গভীর আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে।
পরে তিনি শিবচর থানায় উপস্থিত হলে শিবচর থানা পুলিশের পক্ষ থেকে লাল গালিচার অভিবাদন জানানো হয়। পরে সকল কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময়কালে অতিরিক্ত আইজি রেজাউল করিম বলেন, “অপরাধ দমন, মাদক, সন্ত্রাস, দালালি, চাঁদাবাজি ও প্রতারণা বন্ধে জিরো টলারেন্স বজায় রাখতে হবে। জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে হবে।” তিনি থানার আধুনিকায়ন এবং নাগরিক সেবা উন্নয়ন নিয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন কাদের, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেনসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
অতিরিক্ত আইজিপির এই সফর শিবচরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং জনসেবামূলক উদ্যোগে নতুন উদ্দীপনা জোগাবে বলে মনে করছেন স্থানীয়রা।
পরে শিবচর থানার সামনে পরিবেশ বান্ধব ফলজ গাছ অ্যাভোকাডো বৃক্ষ রোপণ করেন।
Leave a Reply