“মুন্সিগঞ্জে ২৫০ পিস ইয়াবাসহ তিনজন কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।”
“মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি প্রতিনিধি হারুন রশীদ শেখ”
মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনায় জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গতকাল ০৯-০৬-২০২৬ খ্রি. মঙ্গলবার রাত ২২.১০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শ্রীনগর থানাধীন পাটাভোগ ইউনিয়নের যশুরগাও সাকিনস্থ জনৈক দ্বীন ইসলাম এর মালিকানাধীন টিনশেডের পশ্চিম দোয়ারী দক্ষিণ পার্শ্বে মোসাঃ রিয়া আক্তার @ রঞ্জনা এর ভাড়াকৃত বসত ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে ১. মোঃ সাঈদী (২২), পিতা- মোঃ শফিকুল ইসলাম, সাং- ঘনিমহেশপুর, থানা- রুহিয়া, জেলা- ঠাকুরগাঁও, এ/পি সাং- যশুরগাঁও (দ্বীন ইসলাম এর ভাড়াটিয়া), থানা- শ্রীনগর, ২. সাব্বির শেখ (২৪), পিতা- হারুন শেখ, সাং- বেলতলী, থানা- শ্রীনগর ও ৩. মোসা. রিয়া আক্তার @ রঞ্জনা (৩৫), পিতা- গোসাই, সাং- গোয়ালীমান্দ্রা, থানা- লৌহজং, সর্ব জেলা- ২৫০ (দুইশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply