1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“অসুস্থ আত্নীয়কে দেখতে যাওয়ার পথে বড়াইগ্রামে ট্রাকের সাথে সংঘর্ষে স্বামী-স্ত্রী সহ মাইক্রোবাসের ৮জনই নিহত।”

  • আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১২৯ জন দেখেছেন

“অসুস্থ আত্নীয়কে দেখতে যাওয়ার পথে বড়াইগ্রামে ট্রাকের সাথে সংঘর্ষে স্বামী-স্ত্রী সহ মাইক্রোবাসের ৮জনই নিহত।”

জামান মাসুদ, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ সকল যাত্রী মারা গেছে। মোট নিহতের সংখ্যা ৮। এদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের নিকট আত্নীয়-স্বজন রয়েছে। নিহতদের মধ্যে ৬ জন হলেন নারী এবং ২ জন পুরুষ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নাধীন রয়না তরমুজ পেট্রোল পাম্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুরের ধর্মদহ গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৬২) ও তার স্ত্রী শেলী বেগম (৫৬), একই গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৬০) ও মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা খাতুন (৭০), পাশ্ববর্তী প্রাগপুর গ্রামের রফেজ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন (৪০) ও গোলারডাল গ্রামের শুক্কুর আলীর স্ত্রী সীমা বেগম (৪২), মেহেরপুরের গাংনী বেতবাড়ী গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৭০) এবং মাইক্রোবাসের চালক দৌলতপুর এলাকার শাহাবউদ্দিন (৪০)।
নিহত পরিবারের লোকজন জানায়, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নন্দিরামধু গ্রামে অসুস্থ আত্নীয়কে দেখার জন্য সকাল সাড়ে ৬টার দিকে তারা মাইক্রোবাসযোগে রওনা দেয়। পথিমধ্যে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে সকলেরই মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার সময় বিকট শব্দ হয়। আশে-পাশের মানুষ ছুটে এসে দেখে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। কাছে গিয়ে দুই জনের লাশ বের করতে পারলেও অন্যদের বের করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে বনপাড়া ও গুরুদাসপুর ফায়ার সার্ভিস ও বনপাড়া হাইওয়ে থানা পুলিশ মাইক্রোবাসের বডি কেটে আরও ৩ টি লাশ উদ্ধার করে। এসময় জীবিত উদ্ধার করা হয় চালক সহ ৩ জনকে। যাদের একজন বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়। চালক সহ অপর এক নারীর অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। সকালে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে ও ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতার কারণে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ঘটনাস্থলের দু’পাশে কয়েকশত যান আটকা পড়ে যায় এবং এক ঘন্টা পরে তা স্বাভাবিক হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
এদিকে দুপুরে বনপাড়া হাইওয়ে থানা থেকে ৮ মৃতদেহ নিতে এসে কান্নায় আকাশ-বাতাস ভারী করে তোলে নিহত সাত পরিবারের প্রায় অর্ধশত স্বজনরা। অনেকেই শোকে জ্ঞান হারাতে দেখা গেছে। কান্না ও বিলাপে অসুস্থ হয়ে পড়া স্বজনদের সেবা ও বিশ্রামের জন্য হাইওয়ে থানা পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করতে দেখা গেছে।
বড়াইগ্রাম হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, ওভারটেক করতে গিয়ে লেন অতিক্রম করায় এই সংঘর্ষ ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত সকল ব্যবস্থা চলমান রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির