1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“‎ময়মনসিংহের ত্রিশালে পুলিশের অভিযানে ১৩১ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেফতার।” ‎

  • আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫৪ জন দেখেছেন

“‎ময়মনসিংহের ত্রিশালে পুলিশের অভিযানে ১৩১ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেফতার।”

‎মোঃফাসেরুল হক তন্ময় (বিশেষ প্রতিনিধি)

‎ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৫,৫০০ টাকা।

‎ত্রিশাল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদের নির্দেশনায় পরিচালিত এই অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) নাহিদ, উপ-পরিদর্শক (এসআই) তারেক এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মির্জা ওয়াসিম।

‎পুলিশ সূত্রে জানা যায়, কানিহারী ইউনিয়নের এলংজানি মধ্যপাড়া (বেপারীবাড়ী) এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মনির (৩৮), পিতা- সিরাজুল ইসলাম, মাতা- মজিদা খাতুন, কে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধারকৃত ১৩১ পিস ইয়াবার মোট ওজন ১৩.১ গ্রাম।

‎এই অভিযানে ত্রিশাল থানা পুলিশের দক্ষতা, দ্রুত পদক্ষেপ এবং সাহসিকতা প্রশংসনীয় ভূমিকা রেখেছে। স্থানীয় জনসাধারণ পুলিশের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী কার্যক্রমে আরও জোরদার পদক্ষেপের প্রত্যাশা করেছেন।

‎গ্রেফতারকৃত মনিরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।

‎মাদক নির্মূলে ত্রিশাল থানা পুলিশের এই সাফল্য ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তব প্রয়োগ এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে তাদের দৃঢ় অঙ্গীকারের স্পষ্ট প্রতিফলন। পুলিশের এই অব্যাহত অভিযান নিঃসন্দেহে সমাজে নিরাপত্তা ও সচেতনতার বার্তা দিচ্ছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির