“দুমকিতে মৎস্য বিভাগের অভিযানে এক লাখ টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস।”
এস, এম, ইয়াছিন শামীম (দুমকি উপজেলা প্রতিনিধি)
পটুয়াখালীর দুমকিতে মৎস্য বিভাগের অভিযানে সরকার নিষিদ্ধ ২৩টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা এবং শ্রীরামপুর ইউনিয়নের রাজা খালী ও চরবয়েড়া এলাকার বিভিন্ন খাল ও বিলে অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম শাহিনের নেতৃত্বে একটি টিম এ অভিযানে অংশ নেয়।
পরে বিকেলে উপজেলা কমপ্লেক্স চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজার মোঃ ইজাজুল হকের নির্দেশে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।তবে অভিযানে কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাহফুজুল রহমান বলেন, ‘দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply