1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“চাঁদপুরে সরবরাহ বাড়ায় দাম কমেছে ইলিশের।”

  • আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১১৫ জন দেখেছেন

“চাঁদপুরে সরবরাহ বাড়ায় দাম কমেছে ইলিশের।”

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর জেলা প্রতিনিধি:

মৌসুমের শুরুতে চাঁদপুর মাছঘাটে পর্যাপ্ত সরবরাহ না থাকলেও হঠাৎ করেই আড়তে ইলিশের সরবরাহ বেড়েছে কয়েকগুণ। ইলিশের সরবরাহ বাড়ায় কেজিতে দাম কমেছে ২০০-৩০০ টাকা। আগে যেখানে দিনে ৫০-৬০ মণ ইলিশ আসতো ঘাটে, এখন আসছে ৪০০- ৫০০ মণ করে।

রবিবার (২৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সরগরম ছিল দেশের বড় মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড়স্টেশন মাছঘাট।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে আশানুরূপ ইলিশ মিলছে না। তবে দক্ষিণাঞ্চল থেকে আসা ইলিশের সরবরাহ থাকায় হাঁকডাকে মুখর আড়ত। সকাল থেকে নদী ও সড়কপথে প্রচুর পরিমাণ ইলিশ নিয়ে চাঁদপুর মাছঘাটে নিয়ে এসেছেন জেলেরা। যে কারণে দাম কমেছে ইলিশের।

চাঁদপুর মাছঘাটে ইলিশ কিনতে আসা আব্দুল আহাদ জাগো নিউজকে বলেন, ‌‘ঘাটে এসে প্রচুর ইলিশ দেখলাম। মাঝেমধ্যে আসি কিন্তু আজই জমজমাট বাজার দেখলাম। কিছুটা দাম কমেছে, তবে আরও কমা দরকার। আশা করি, সামনে ইলিশের সরবরাহ আরও বাড়বে। তখন দাম আমাদের নাগালের মধ্যে থাকবে।’

ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন জানান, গত দুদিন ধরে ঘাটে কিছু ইলিশ আসতে শুরু করেছে। তবে চাহিদা তুলনায় সরবরাহ অনেক কম। সরবরাহ বাড়লে দাম কমে।

চাঁদপুুরের বাজারে এক কেজি ওজনের ইলিশ ২১০০-২২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। অথচ গত সপ্তাহেও বিক্রি হয়েছে আড়াই হাজার থেকে দুই হাজার ৭০০ টাকায়। আর ৭০০-৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৯০০-২০০০ টাকায়।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, হঠাৎ করেই ইলিশের সরবরাহ বেড়েছে, যা দুদিন আগেও ছিল না। গত সপ্তাহের তুলনায় ইলিশের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে।

তিনি আরও জানান, আজ ৪০০-৫০০ মণ ইলিশ এসেছে। কিন্তু সামনে যদি চলমান সরবরাহ না বাড়ে দাম কমার সম্ভাবনা কম। তবে এই সপ্তাহজুড়ে দাম কম থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির