1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“পিরোজপুরে জোয়ারের পানিতে নষ্ট আমনের বীজতলা”

  • আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৯২ জন দেখেছেন

“পিরোজপুরে জোয়ারের পানিতে নষ্ট আমনের বীজতলা”

মোঃমামুন হাওলাদার,শিমুল ইন্দু রকানী প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার ইন্দু রকানী উপজেলায় পানি আটকে অধিকাংশ আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। বীজতলা নষ্ট হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। আমনের মৌসুমে বীজ নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন।

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও আমাবস্যার প্রভাবে তিনদিন ধরে জোয়ারের অস্বাভাবিক পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে উপজেলার সবগুলো ফসলের মাঠে হাঁটু পানি জমে রয়েছে। জোয়ারের সময় পানি বাড়লেও, ভাটায় তেমন পানি কমছে না, যার কারণে মাঠে পানি আটকে আছে।

নদীর পাড়ের বাসিন্দারা জানান, সাগরের নিম্নচাপ এবং আমাবস্যার কারণে নদীতে খুব কম সময় ভাটা থাকে। পানি কমার সময় না আসায়, মাঠে পানি জমে থাকছে এবং এর ফলে আমনের বীজতলা নষ্ট হচ্ছে।

রবিবার গিয়ে দেখা গেছে, ইন্দুরকানী, চাড়াখালি, কালাইয়া, ভবানীপুর, সেউতিবাড়িয়া, গাবগাছিয়া, পত্তাশী, বালিপাড়া, কলারণ, চন্ডিপুর ও চর বলেশ্বরসহ বিভিন্ন এলাকায় মাঠ এবং বীজতলা তলিয়ে গেছে।

ইন্দুরকানী গ্রামের কৃষক আ. রশিদ হাওলাদার জানান, পানি আটকে তার আমনের বীজতলা নষ্ট হয়েছে, তাকে নতুন করে বীজ বপন করতে হবে।

গাবগাছিয়া গ্রামের কৃষক রুহুল আমিন বলেন, “অতিরিক্ত জোয়ারের পানিতে তার বীজতলা নষ্ট হয়ে গেছে, এতে অনেক ক্ষতি হয়েছে।”

পত্তাশী গ্রামের কৃষক রুস্তম আলী জানান, মাঠে পানি আটকে তার বীজতলা নষ্ট হয়ে গেছে, এখন পানি না নামলে নতুন করে বীজতলা করাও সম্ভব নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির