1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

নদীতে পাওয়া গেল ইটের সঙ্গে বাঁধা নবজাতকের লাশ”

  • আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬৫ জন দেখেছেন

“নদীতে পাওয়া গেল ইটের সঙ্গে বাঁধা নবজাতকের লাশ”

“(পলাশ পাল, জেলা প্রতিনিধি)”
আজ ২৯ শে জুন সোমবার নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালিহরকান্দা গ্রাম সংলগ্ন কালিহর নদী থেকে সকাল আনুমানিক ৮ ঘটিকার দিকে অজ্ঞাত এক নবজাতক কন্যা শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত শিশুটিকে কালো শার্টে মুড়িয়ে ও ইটের সঙ্গে বেঁধে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার সকালে কালিহরকান্দা গ্রামের কালিহর নদীতে একটি নবজাতকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে স্থানীয় পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান (পিপিএম) এবং উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া অজ্ঞাত নবজাতকের মৃতদেহটি একটি কন্যা শিশুর। লাশটি কালো শার্ট দিয়ে প্যাঁচানো ছিল এবং লাল রঙের রশি দিয়ে একটি ইটের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়। অপরাধী অসৎ উদ্দেশ্যে নিয়েই নবজাতকের মৃতদেহটি যাতে পানির নিচে তলিয়ে থাকে, তাই নির্মমভাবে ইটের সঙ্গে বেঁধে নদীতে কোন এক সময় ফেলে দেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ ব্যাপারে
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এসব তথ্যের সত্যতা নিশ্চিতকরে জানান
লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটন এবং নবজাতকের পরিচয় শনাক্তে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির