“হারিয়ে যাবাে,
রেহেনা আক্তার।”
মোঃ মানিক মিয়া,
স্টাফ রিপোর্টার,নারায়ণগঞ্জ।
হারিয়ে যাবো একদিন আমি
এই পৃথিবী থেকে,
মনের অনেক কথা মালা
স্মৃতি জমা রেখে।
হঠাৎ মৃত্যুর স্বাদ যে গ্রহণ
করতে হবে আমার,
আমার স্মরণ করে কান্না করবে পরিবার।
আপন বলতে থাকবে না কেউ
সবাই হবে পর,
মৃত্যুর সাথে তৈরি সবে
মাটির বাসর ঘর।
যেদিন যাব হারিয়ে আমি
সেদিন আমায় বুঝবে,
মনের খোঁজে হেতায় সেথায়
খুঁজবে আমায় খুঁজবে।
আমার সব ভুলত্রুটিকে
করে দিও ক্ষমা,
সবার কথা আমার মনে
রইবে যেন জমা।
Leave a Reply