1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“শাজাহানপুরে তাঁতীলীগ নেতা আনোয়ার হোসেন গ্রেফতার”

  • আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১০৭ জন দেখেছেন

“শাজাহানপুরে তাঁতীলীগ নেতা আনোয়ার হোসেন গ্রেফতার”

আবু শিহাবুত তালহা,শাজাহানপুর উপজেলা প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে মামলার পলাতক আসামি এবং উপজেলা তাঁতীলীগের কার্যকরী সদস্য মোঃ আনোয়ার হোসেন মহুরি (৪৫) অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

রবিবার (২৭ জুলাই ২০২৫) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে শাজাহানপুর উপজেলার রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন বেজোড়া (দক্ষিণপাড়া) গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি মৃত এরশাদ আলী ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় দায়েরকৃত মামলা নং-১৭, তারিখ ০৮ মার্চ ২০২৫, জিআর নং-৮০ অনুযায়ী ১৪৩/৩২৬/৩০৭/৩২৫/১১৪/৩৪ ধারা অনুযায়ী একটি গুরুতর মামলা রয়েছে। তদন্তে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।
এছাড়াও তার বিরুদ্ধে অতীতেও মামলা রয়েছে। ২০০৯ সালের এফআইআর নং-২৩, জিআর নং-১৫৩/০৯ অনুযায়ী ১৪৩/৩৪১/৩২৩/৩৮০/৪২৭/৫০৬ পেনাল কোড অনুযায়ী আরেকটি মামলায় তিনি অভিযুক্ত ছিলেন।
এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দলীয় পরিচয়ে প্রভাব বিস্তার, সংগঠনের অভ্যন্তরে কর্তৃত্ব কায়েম এবং নানা অনিয়মে জড়িত ছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির