1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

ঘোড়াঘাটে ধানক্ষেতে কাজকরার সময় বজ্রপাতে নিহত এক আহত ২”

  • আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬৭ জন দেখেছেন

ঘোড়াঘাটে ধানক্ষেতে কাজকরার সময় বজ্রপাতে নিহত এক আহত ২”
“মোঃ কায়সার হাবীব পাপ্পু।
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:”

দিনাজপুরের ঘোড়াঘাটে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মো. কামরুল (৩২) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হরিপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মো. কামরুল বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ী চন্ডিদাসপুর গ্রামের দিলদার রহমানের ছেলে। আহতরা হলেন—একই এলাকার জমির মালিক গোলজার (৩৫, পিতা: হায়দার আলী) ও দিনমজুর নূরনবী (৩০, পিতা: ইনসান আলী)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই এলাকায় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই ধানের জমি প্রস্তুতের কাজ করছিলেন কামরুল, গোলজার ও নূরনবী। কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা গোলজার ও নূরনবী আহত হন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত দুজনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান এবং স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করেন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বুলাকিপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ময়নুল ইসলাম বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির