1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

জলবায়ু সহনশীল উন্নয়নের রূপরেখা: খাগড়াছড়িতে লোকাল রেজিলিয়েন্স প্ল্যান নিয়ে অ্যাডভোকেসি সভা”

  • আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৩১ জন দেখেছেন

“জলবায়ু সহনশীল উন্নয়নের রূপরেখা: খাগড়াছড়িতে লোকাল রেজিলিয়েন্স প্ল্যান নিয়ে অ্যাডভোকেসি সভা”

“খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,
খাগড়াছড়ি প্রতিনিধি:”
জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এবং স্থানীয় জনগোষ্ঠীর বাস্তব চাহিদাকে সামনে রেখে খাগড়াছড়িতে জলবায়ু সহনশীল ও দুর্যোগ-প্রস্তুত সমাজ গঠনের লক্ষ্যে প্রণীত লোকাল রেজিলিয়েন্স প্ল্যান (এলআরপি) জনসম্মুখে উপস্থাপন ও প্রচারের জন্য এক গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশগ্রহণকারীরা বলেন, স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনকে ভিত্তি করে প্রণীত এ পরিকল্পনা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে এবং টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
সোমবার (২৯ জুন) সকাল ১০টায় খাগড়াছড়ি সদর উপজেলা অডিটোরিয়ামে কমিউনিটি রেজিলিয়েন্স থ্রু লোকালি লেড ইনক্লুসিভ অ্যাডাপটেশন (CoRLIA)-এর উদ্যোগে এবং ইকোসিস্টেমস রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন সিএইচটি (ERRD-CHT) প্রকল্পের আওতায় ইউএনডিপি (UNDP)-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় করলিয়া প্রকল্পের টেকনিক্যাল অফিসার পরিচিতা খীসা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা।
অনুষ্ঠানে লোকাল রেজিলিয়েন্স প্ল্যানের বিভিন্ন দিক তুলে ধরে CoRLIA প্রকল্পের খাগড়াছড়ি সদর উপজেলা ফ্যাসিলিটেটর উসাংপ্রু মারমা’র উপস্থাপনায় বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষের অভিজ্ঞতা, মতামত ও বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দিয়েই এ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এর লক্ষ্য স্থানীয় জনগণকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আরও সক্ষম করে তোলা, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো এবং দীর্ঘমেয়াদি সহনশীল উন্নয়ন নিশ্চিত করা।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ, অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। এ ধরনের লোকাল রেজিলিয়েন্স প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি, প্রাকৃতিক সম্পদ এবং পরিবেশ সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর থানার সাব-ইন্সপেক্টর মো. ইসমাইল হোসেন, সদর রেঞ্জ কর্মকর্তা এস. এম. মোশাররফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
এছাড়াও সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী নেত্রী, যুব প্রতিনিধি, কৃষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, প্রণীত লোকাল রেজিলিয়েন্স প্ল্যান বাস্তবায়নে সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে খাগড়াছড়িতে জলবায়ু সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী হবে।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির