1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

শিশুশ্রম বন্ধে সরকার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক আনোয়ার সাদাত”

  • আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭৭ জন দেখেছেন

“শিশুশ্রম বন্ধে সরকার ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক আনোয়ার সাদাত”

“খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি ॥”
“শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিশুশ্রম প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি জানান, শ্রম আইন বাস্তবায়ন ও কর্মপরিবেশ তদারকিতে সংশ্লিষ্ট দপ্তর নিয়মিত কাজ করছে। খাগড়াছড়িতে শ্রম পরিদর্শনের কার্যক্রম আরও জোরদার করতে স্থায়ীভাবে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিশেষ করে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সহায়তা নিশ্চিত করা গেলে অভিভাবকেরা শিশুদের কাজে না পাঠিয়ে বিদ্যালয়ে পাঠাতে আরও উৎসাহিত হবেন বলে তিনি উল্লেখ করেন। সমাজের যেখানেই শিশুশ্রমের ঘটনা দেখা যাবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে এবং শিশুদের পরিবর্তে তাদের অভিভাবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।
বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি, যা শিশুদের স্বাভাবিক শৈশব, শিক্ষা ও মানসিক বিকাশের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। শিশুশ্রমমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, সমাজ, নিয়োগকর্তা এবং সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি প্রতিটি শিশুর নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং শোভন কর্মপরিবেশ প্রতিষ্ঠায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নারায়ন চন্দ্র খাঁ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, প্রশিক্ষণার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে শিশুশ্রম নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, শিশুদের অধিকার সুরক্ষা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সম্মিলিত উদ্যোগ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক
খাগড়াছড়ি প্রতিনিধি।।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির