1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

মাদক সেবন ও মাকে নির্যাতন: লালপুরে যুবকের ৩ মাসের কারাদণ্ড”

  • আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৪ জন দেখেছেন

মাদক সেবন ও মাকে নির্যাতন: লালপুরে যুবকের ৩ মাসের কারাদণ্ড”

লালপুর(নাটোর)প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবন ও নিজ মাকে শারীরিক নির্যাতনের অভিযোগে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

২৯জুন (সোমবার) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোঃ আল-আমিন (২৩), পিতা- মোঃ আজাদ, সাং- ওয়ালিয়া সেন্টারপাড়া,কে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সেবনরত অবস্থায় আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রাথমিক অনুসন্ধানে আল-আমিন মাদক সেবনের জন্য অর্থ সংগ্রহ করতে গিয়ে নিজ মা মোছাঃ রেহেনা বেগমের ওপর শারীরিক নির্যাতন করেন এবং তার কাছ থেকে টাকা নিয়ে হেরোইন সেবন করেন।

অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০০ (একশত) টাকা অর্থদণ্ড এবং ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) মোঃ আবীর হোসেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির