“লালপুরে গোপালপুর পৌরসভার বাজেট ঘোষণা”
লালপুর(নাটোর)প্রতিনিধি:
লালপুরের গোপালপুর পৌরসভায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রায় ৩১ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) পৌরসভা মিলনায়তনে লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও গোপালপুর পৌর প্রশাসক মো: বরকত উল্লাহ এই বাজেট ঘোষণা করেন। ঘোষিত বাজেটে সর্বোচ্চ আয়ের উৎস হিসেবে ধরা হয়েছে উন্নয়ন খাতে ২৫ কোটি ৯২ লাখ ৯৬ হাজার ২ টাকা।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ মুনজুর রহমান, লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম,
পৌর হিসাবরক্ষক শাহীন আলম সহ সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
Leave a Reply